[ দেশজুড়ে ]
উখিয়ায় অস্ত্র গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
কক্সবাজারের উখিয়ার রাজাপালং থেকে এক রোহিঙ্গা যুবককে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
শুক্রবার সকালে উখিয়া উপজেলার ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন ১৭ ক্যাম্প এলাকার ব্লক সি এলাকা থেকে একটি ওয়ান শুটারগান ও ৩ রাউন্ড রাইফেলের গুলিসহ রোহিঙ্গা যুবককে গ্রেফতার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ১৪ এপিবিএনের ইরানি পুলিশ ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব।
.png)
১৪ এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল জানান, উখিয়া থানার ৪ নম্বর রাজাপালং ইউনিয়নস্থ ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৭, মেইন-ব্লক-সি, সাব-ব্লক-এইচ/১০৮ সাব্বির আহমদ এর দোকানের পার্শ্বে কালভার্টের পশ্চিমে মেইন রাস্তার ওপর থেকে নুরুল আমিনের ছেলে রোহিঙ্গা যুবক জহির উল্লাহকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে উখিয়া থানায় প্রেরণ করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!