ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মহাসড়কের পাশে মৃত হাতি: মাথায় ক্ষতচিহ্ন, দাঁতগুলো ছিল উঠানো

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ২৩ এপ্রিল ২০২৪
মহাসড়কের পাশে মৃত হাতি: মাথায় ক্ষতচিহ্ন, দাঁতগুলো ছিল উঠানো
ছবি: সংগৃহীত

গাজীপুরের রাজেন্দ্রপুর মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটির মাথায় ক্ষতচিহ্ন এবং দাঁতগুলো উঠিয়ে নেয়া হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার সকালে রাজেন্দ্রপুর ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নম্বর গেট এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যান বন বিভাগের কর্মকর্তারা।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম বলেন, মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহ পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। ঘটনাস্থলে এসে দেখতে পাই হাতির মাথায় ক্ষতচিহ্ন রয়েছে। দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। এরইমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, তাৎক্ষণিকভাবে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। পরে পুলিশকে খবর দেওয়া হয়। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথভাবে পোস্টমর্টেম করবে। তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতিটির মৃত্যু হয়েছে। পরে এখানে এনে ফেলে রেখেছে। তদন্তের পর এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!