বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় বন কর্মকর্তা আবুল কালাম সরকার। তিনি জানান, বার্ধক্যজনিত কারণে হাতিটির মৃত্যু হতে পারে। হাতিটির বয়স ৭০ থেকে ৮০ বছর হবে। হাতির ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
টেকনাফের হ্নীলা ইউপি সদস্য নুরুল হুদা জানান, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ি এলাকায় একটি হাতির মৃত্যু হয়েছে। মাসখানেক আগে হাতিটি ঐ এলাকায় অবস্থান করেছিল বলে রোহিঙ্গাদের মাধ্যমে শুনেছি। আজ খবর পেলাম হাতিটি মারা গেছে। হাতির অভয়ারণ্য মানুষ নষ্ট করে ফেলেছে। তাই এখন এসব হাতি আশ্রয়হীন হয়ে পড়েছে।
.png)