বুধবার (২৪ এপ্রিল) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত শ্রমিকদের নাম-পরিচয় জানাতে পারেনি প্রশাসন।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্গম এলাকা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাতুলাল চাকমা জানান, শ্রমিকরা কাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় ডাম্প ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যান। এতে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আটজন। ট্রাকটিতে প্রায় ১৭ জন শ্রমিক ছিলেন।