[ দেশজুড়ে ]
সাজেকে মাহিন্দ্রা গাড়ি খাদে পড়ে চালক নিহত
ছবি: ডেইলি বাংলাদেশ
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পণ্যবাহী একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে সাজেকের কংলাক পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চালক চাঁন মিয়া দীঘিনালা উপজেলার রশিক নগর এলাকার তৈয়ব আলীর ছেলে।
জানা যায়, দুপুরে সাজেকের কংলাক পাহাড় দিয়ে যাওয়ার সময় পণ্যপাহী একটি মাহিন্দ্রা গাড়ি নিয়ন্ত্রণ হারায়। এ সময় গাড়িতে থাকা প্রাণ কোম্পানির দুইজন প্রাতিনিধি লাফ দিয়ে নেমে গেলেও রক্ষা পায়নি মাহিন্দ্রা চালক। অন্তত ১৫০ ফুট পাহাড়ের নিচে গিয়ে গাছে সঙ্গে আটকে যায় গাড়িটি। এতে মাথা ফেটে ঘটনাস্থলেই নিহত হন চালক।
.png)
সাজেক থানার ওসি আবুল হাসান খান জানান, সাজেকে দুর্ঘটনায় একজন মাহিন্দ্রা চালক নিহত হয়েছেন। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!