ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, যুবক নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ০৮:২২, ২৯ মার্চ ২০২৪
দাঁড়িয়ে থাকা ট্রাকে বাইকের ধাক্কা, যুবক নিহত
ফাইল ফটো

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা লেগে সজিবুল হাসান সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৮টা দিকে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন সখীপুর উপজেলার বড়চওনা চটানপাড়া গ্রামের আব্দুল বাছেদের ছেলে। 

স্থানীয়রা জানান, সুজন মোটরসাইকেলে ঢাকা থেকে সখীপুর নিজের বাড়ি ফিরছিলেন। পথে রাত ৮টার দিকে উপজেলার গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের তক্তারচালা বাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

Advertisement

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান জানান, রাতে তক্তারচালা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় সুজন নামে এক যুবক নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!