[ দেশজুড়ে ]
ভারতে পাচারকালে দুই কোটি টাকার সোনাসহ আটক ১
ছবি: ডেইলি বাংলাদেশ
ভারতে পাচারের সময় জয়পুরহাটের পাঁচবিবির পশ্চিম উচনা সীমান্ত থেকে ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলাম নামে একজনকে আটক করেছে বিজিবি।
বুধবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জব্দকৃত সোনার বর্তমান বাজার মূল্য ১ কোটি ৯০ লাখ ৩৮ হাজার ৮২৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আটককৃত মিনহাজুল ইসলাম পাঁচবিবি উপজেলার পশ্চিম উচনা গ্রামের বাসিন্দা।
.png)
জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া জানান, বুধবার দুপুর ১২টার দিকে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার উচনা সীমান্ত এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে সোনা পাচার করছে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবি সেখানে অভিযান চালায়। এ সময় ১ কেজি ৬৫০ গ্রাম ওজনের (১৫৯ ভরি ৩ আনা) ১৬টি সোনার বারসহ মিনহাজুল ইসলাম নামে এক চোরাকারবারিকে আটক করা হয়। এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা দায়ের করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
সোনার বার
লিংক সফলভাবে কপি হয়েছে!