ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০২:০৭, ২৫ এপ্রিল ২০২৪
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ গেল মাদরাসা ছাত্রের

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছেন। 

বুধবার (২৪ এপ্রিল) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় ছিনতাইকারীর হামলার শিকার হন তিনি।
 
নিহতের নাম সিফাত হোসেন। সে পাইনাদী নতুন মহল্লা এলাকার জুম্মন মিয়ার ছেলে।

নিহতের মামা শেখ আল-ইমাম বাদী হয়ে অজ্ঞাতপরিচয় দুই ছিনতাইকারীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা করেন। এজহারে উল্লেখ করা হয়, শুক্রবার বিকেলে তার ভাগ্নে সিফাতের মাদরাসা বন্ধ থাকায় বন্ধু সাগর শেখকে নিয়ে ঘুরতে বের হয়। ঘোরাফেরা শেষে রাত পৌনে ৯টায় তারা বাড়ি ফেরার উদ্দেশে রওনা করে। কিন্তু ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল মোড় অংশে এলে দুই ছিনতাইকারী তাদের পথ আটকায়। এরপর তাদের সঙ্গে থাকা টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। নিহতের সঙ্গে থাকা বন্ধু কৌশলে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যায়। এ অবস্থায় সিফাতকে একা পেয়ে ধারালো চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।

Advertisement

মারধরের একপর্যায়ে সিফাতের সঙ্গে থাকা ২ হাজার টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায় তারা।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ছিনতাইকারীর ছুরিকাঘাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বুধবার চিকিৎসাধীন অবস্থায় মাদরাসা ছাত্র সিফাত হোসেন মৃত্যুবরণ করে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে কয়েকজন ছিনতাইকারীকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/SA
লিংক সফলভাবে কপি হয়েছে!