ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২৩, ২৫ এপ্রিল ২০২৪
মানিকগঞ্জে পূর্ব শত্রুতার জেরে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় পূর্ব শত্রুতার জেরে মারধর ও ছুরিকাঘাতে হাবিনুর (২২) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বাল্লা ইউনিয়নের পশ্চিম নাওডুবি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাবিনুর উপজেলার বাল্লা ইউনিয়নের মাচাইন গ্রামের টুলুর ছেলে।

জানা গেছে, কয়েক মাস আগে মাচাইন মাজারে ওরশের সময় হাবিনুরের সঙ্গে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন কিশোর ও যুবকের বাকবিতণ্ডা হয়। সেই পূর্ব শত্রুতার জেরে আজ নাওডুবি এলাকায় হাবিনুরকে বাস্তা ও নাওডুবি গ্রামের কয়েকজন মারধর ও ছুরিকাঘাত করেন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

হরিরামপুর থানার ওসি শাহ নুর এ আলম জানান, উপজেলার পশ্চিম নাওডুবি এলাকায় পূর্ব শত্রুতার জেরে হাবিনুরের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!