ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি, ছিলেন পলাতক

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩২, ২৭ এপ্রিল ২০২৪
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিনি, ছিলেন পলাতক
ছবি: ডেইলি বাংলাদেশ

ময়মনসিংহে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কাজল মিয়াকে (২৬) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার (২৬ এপ্রিল) রাত ১২টার দিকে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে নগরীর গোয়াইলকান্দি মীরবাড়ী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কাজল মিয়া একই এলাকার মৃত হরমুজ আলীর ছেলে।

এ বিষয়ে ময়মনসিংহ র‌্যাব-১৪ সদর দফতরের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী বলেন, ২০২২ সালের ৩ এপ্রিল গোয়াইলকান্দি মীরবাড়ী এলাকা থেকে ৫৬ গ্রাম হেরোইনসহ কাজলকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় ডিবি পুলিশ। পরে কাজল জামিনে মুক্ত হয়ে এলাকা থেকে পালিয়ে যায়। মামলা চলাকালীন অবস্থায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চলতি বছরের ১১ মার্চ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কাজলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

Advertisement

তিনি আরো বলেন, বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে কাজলের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!