চিকদাইর ইউপি চেয়ারম্যান প্রিয়তোষ চৌধুরী বলেন, আগুন লাগার খবর ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা ঘটনাস্থলে গিয়ে দেড়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগেই পাঁচটি বসতঘর পুড়ে যায়।
রাউজান ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল আল মামুন খান বলেন, আগুনে পাঁচটি বসতঘর পুড়ে গেছে। কীভাবে আগুনের সূত্রপাত তা পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।
.png)
এদিকে, শিশুরা গ্যাসলাইট দিয়ে আতশবাজি ফোটানোর সময় আগুন লাগার ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।