শনিবার দুপুর সাড়ে ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে তারা পানিতে তলিয়ে যায়।
শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, দুই ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সঙ্গে নদীতে গোসল করতে যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।
.png)
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে চলে যায়। কিন্তু ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবেন।