ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে ৮৩০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করলো পুলিশ

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২০:১২, ২৭ এপ্রিল ২০২৪
নারায়ণগঞ্জে ৮৩০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করলো পুলিশ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ক্রোনী গ্রুপের আবন্তী কালার টেক্সের ৮৩০ শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। শনিবার ফতুল্লা থানায় মামলাটি দায়ের করেন শিল্প পুলিশ-৪ এর এসআই রফিকুল ইসলাম।

মামলায় আসামি করা হয়েছে ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সহকারী সাধারণ সম্পাদক সেলিম, ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের বিসিক আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেনসহ সাধারণ সম্পাদক মোজাম্মেল হকসহ ৩০ জন নামীয় শ্রমিক ও অজ্ঞাত প্রায় ৮০০ শ্রমিককে।

মামলায় অভিযোগ করা হয়, শ্রমিকদের সড়ক থেকে সরে যেতে বললে তারা পুলিশের ওপর হামলা করেন, ইট-পাটকেল নিক্ষেপ করেন, পুলিশের ওয়াটাত ক্যানন ভাঙচুরসহ ২০ লাখ টাকার ক্ষতি করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৮৫ রাইন্ড বুলেট, ১৩ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। শ্রমিকরা পরোক্ষ প্ররোচনায় প্ররোচিত হয়ে অবৈধ জনতাবদ্ধ হয়ে সরকারি কর্মচারীদের কর্তব্যে বাধা প্রদান, সড়ক অবরোধ, কর্তব্যরত পুলিশ সদস্যের ওপর হামলা, সাধারণ জখমসহ গাড়ি ভাঙচুর করেন।

Advertisement

এর আগে, রোববার (২১ এপ্রিল) সকাল থেকে ঢাকা-মুন্সীগঞ্জ সড়কের শাসনগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন প্রতিষ্ঠানটির কয়েক হাজার শ্রমিক। পরে তাদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে শ্রমিক, পুলিশসহ অনেকে আহত ও গুলিবিদ্ধ হন।

ফতুল্লা মডেল থানার ওসি নূরে আজম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!