মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে কুষ্টিয়া হাসপাতালে নেয়ার পথে মারা যান তিনি। মৃত জাহাঙ্গীর হোসেন উপজেলার ব্রহ্মপুর গ্রামের মধ্যপাড়া এলাকার রুহুল আমিন গাজীর ছেলে।
গরু ব্যবসায়ী মিজানুর রহমান বলেন, বেলা ১১টার দিকে তিনিসহ কয়েকজন মালিপাড়া গ্রামে গরু কিনতে যান। এরমধ্যে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সেখান থেকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। কুষ্টিয়া মেডিকেল কলেজে নেয়ার পথে তিনি মারা যান।
.png)
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবদুল্লাহ আল মামুন বলেন, ওই ব্যবসায়ী হিটস্ট্রোকের লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। ভর্তির পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার অবস্থা আরো খারাপ হলে তাকে কুষ্টিয়া হাসপাতালে পাঠানো হয়। পথেই মারা যান তিনি।