ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২         

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৩, ৪ মে ২০২৪
মাদারীপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষ, নিহত ২         
দুর্ঘটনাকবলিত ট্রাক

মাদারীপুরের রাজৈর উপজেলায় গাছবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন। 

শনিবার সকাল ৯টার দিকে রাজৈর-শ্রীনদী আঞ্চলিক সড়কের বদরপাশা ইউনিয়নের কাঠায়িলা ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।   

নিহতরা হলেন- রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের চরঘুন্সী গ্রামের নোয়াব আলী মুন্সির ছেলে হোসেন মুন্সী ও একই এলাকার লালমিয়া হাওলাদারের ছেলে ধলু হাওলাদার। 

Advertisement

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নিজ বাড়ি থেকে ইজিবাইকে রাজৈর যাচ্ছিলেন কয়েকজন লোক। এ সময় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে। এতে ঘটনাস্থলেই হোসেন মুন্সি ও ধলা হাওলাদারের মৃত্যু হয়। এ ছাড়াও ইজিবাইকে থাকা আরো তিন যাত্রী গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মরদেহ রাজৈর থানায় রাখা হয়েছে। এ ঘটনায় ট্রাক চালককে আটক করা যায়নি। 

রাজৈর থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, ট্রাকটি উদ্ধার করা হবে। নিহতের পরিবার আইনগত ব্যবস্থা চাইলে সহযোগিতা করা হবে।  

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!