ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত

নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৫, ২ মে ২০২৪
নীলফামারীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধা নিহত
ফাইল ফটো

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় ফুস বালা নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে উপজেলার ব্রাক কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা জুগিপাড়া গ্রামের মৃত্যু শুরেন চন্দ্র রায়ের স্ত্রী।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত বৃদ্ধা সকালে গাছের ডাল কুড়ানোর সময়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটির জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গিয়েছেন। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!