[ দেশজুড়ে ]
নরসিংদীতে দুই মোটরসাইকেল আরোহী নিহত
ফাইল ফটো
নরসিংদীতে অজ্ঞাত গাড়ির চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দগরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছে বলে জানান ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি ইলিয়াস মিয়া।
নিহতরা হলেন- শাহিন মিয়া (২৩) ও সানি (২০)। আহত ব্যক্তির নাম ফাহিম মিয়া। নিহতদের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহত ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
ওসি আবুল খায়ের বলেন, নিহতদের গ্রামে বাড়ি নারায়ণগঞ্জে। তারা কিশোরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিলো। স্বজনদের খবর দেওয়া হয়েছে। বিস্তারিত স্বজনরা আসলে জানা যাবে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!