পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে উপজেলার বটতলী এলাকায় মোটরসাইকেল ও শান্তি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে আলী হোসেন নামের একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত আলী হোসেন গুইমারা বাজারের পল্টিফার্ম ব্যবসায়ী হারুনের ছেলে। শান্তি পরিবহন গাড়িটি আটক করা হয়েছে। চালক ও গাড়ির হেলপার পালিয়ে গেছে।
.png)
অপরদিকে, উপজেলার বড়পিলাক এলাকায় মোটরমোটরসাইকেল দুর্ঘটনায় পায়েল নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি মোটরসাইকেল চালাতে গিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের ধাক্কায় আহত হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়। পায়েল বড়পিলা এলাকার মৃত জামাল হোসেনের ছেলে।