[ দেশজুড়ে ]
ঈদের দিন সকালে পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে প্রাণ গেল অন্তরের
ফাইল ফটো
বৃহস্পতিবার সকাল। গোসল করে ঈদের নামাজে যাওয়ার সব প্রস্তুতি শেষ। শুধু পাঞ্জাবি লন্ড্রি করা বাকি। আর সেই লন্ড্রি করতে গিয়ে নিভে গেল অন্তরের জীবন প্রদীপ। বৃহস্পতিবার সকালে দিনাজপুরের পার্বতীপুরে এ ঘটনা ঘটে।
মৃত আলিফ ইব্রাহীম অন্তর পার্বতীপুর উপজেলার মনমথপুর ইউিনিয়নের খোড়াখাই ভুড়িয়াপাড়া গ্রামের মোজাম্মেল হকে ছেলে। ঈদের দিনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঈদের নামাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। পাঞ্জাবি লন্ড্রি করতে গিয়ে পানি কাপড়ে পানি দেওয়ার সময় বিদ্যুতায়িত হয় অন্তর। এ সময় সে মাটিতে পড়ে গেলে বৈদ্যুতিক সংযোগসহ লন্ড্রি মেশিনটি তার বুকে পড়ে যায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ওসি চিত্ত রঞ্জন রায়।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!