[ দেশজুড়ে ]
দিনাজপুরে চাকা ফেটে পিকনিকের বাস ধানক্ষেতে, আহত ৫৫
ছবি: সংগৃহীত
ঠাকুরগাঁওয়ের পয়সাখোলা থেকে ৬০ জন যাত্রী নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার স্বপ্নপুরী পিকনিক স্পটে আনন্দ ভ্রমণে যাচ্ছিল হাই চয়েজ পরিবহনের একটি বাস। পথে বাসটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে উল্টে যায়। এতে আহত হন ৫৫ জন।
সোমবার নবাবগঞ্জ উপজেলার আফতাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের মধ্যে ঠাকুরগাঁও সদরের পয়সাখোলা গ্রামের লায়লা বেগম, মতিয়ার রহমান, তার মেয়ে মৌসুমী পারভীন ও মোজ্জামেল হকের মেয়ে মোস্তাকিমা নামে চার যাত্রীকে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
.png)
পুলিশ জানায়, সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের পয়সাখোলা গ্রামের প্রায় ৬০ জন বাসে করে স্বপ্নপুরীর উদ্দেশে রওনা দেন। পথে নবাবগঞ্জের আফতাবগঞ্জ বাজারের কাছাকাছি পৌঁছালে চলন্ত বাসটির সামনের ডান পাশের চাকা ফেটে যায়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশের ধানক্ষেতে উল্টে গেলে ৫৫ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার ব্যবস্থা করেন।
নবাবগঞ্জ থানার ওসি তৌহিদুল ইসলাম এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!