শুক্রবার সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের লিটন মিয়ার ধানক্ষেত থেকে ইভা আক্তারের পৃথক করা মাথা উদ্ধার করে পুলিশ।
এর আগে, বুধবার (৪ অক্টোবর) রাতে ছাতকের দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের সড়কের পাশের একটি ধানেক্ষেত থেকে ওই শিশুর মাথা বিহীন মরদেহ উদ্ধার করা হয়। মৃত ইভা আক্তার দক্ষিণ কুর্শি গ্রামের মুশাহিদ আলীর মেয়ে।
.png)
পুলিশ জানায়, লোমহর্ষক এই ঘটনার পর ঘটনার মোটিভ ও আসামি ধরতে মরিয়া হয়ে মাঠে নামে তারা। প্রথমে শিশুটির মাথা উদ্ধার করা জরুরি ছিল সেটি করতে সক্ষম হয়েছেন তারা। ঘটনার মোটিভও উদ্ধার হয়েছে। বিশেষ অভিযান চালানো হচ্ছে দ্রুতই, আসামিকে আইনের আওতায় আনা হবে। তবে আসামি গ্রেফতার না হওয়া পর্যন্ত বিস্তারিত বলা যাচ্ছে না।
ছাতক থানার ওসি শাহ আলম জানান, কী কারণে এমন ঘটনা সেই মোটিভ মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। দ্রুতই আসামিকে গ্রেফতার করা হবে।
ছাতক সার্কেলের সহকারী পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক বলেন, দুই দিনের বিশেষ অভিযানের পর শুক্রবার সন্ধ্যার পর পৃথক মাথাটি মাথা উদ্ধার করা হয়েছে। আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার (৪ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার দোলারবাজার ইউনিয়নের দক্ষিণ কুর্শি গ্রামের দোকানের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় ৮ বছরের ইভা। তার কিছুক্ষণ পরে সড়কের পাশে ধানক্ষেতে মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।