নিহত বিজয় শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকার রোমান বেপারীর ছেলে। সে একই এলাকার শতদল কিন্ডার গার্টেনের অষ্টম শ্রেণীর ছাত্র ছিল। রোববার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর গ্রামের শালবনের ভেতর থেকে ছাত্রের গলিত মরদেহ উদ্ধার করা হয়।
বিজয় হত্যাকাণ্ডে তার চাচা জুয়েল বেপারীসহ (৩০) ও তার দুই সহযোগী দেলোয়ার হোসেনের ছেলে জিহাদ (২০) এবং ময়মনসিংহের নান্দাইল উপজেলার ধলিয়া গ্রামের মজনু মিয়ার ছেলে শামীমকে (২৪) জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির মাধ্যমে বিজয়ের গলিত মরদেহ উদ্ধার করা হয়। পরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
.png)
বিজয়ের বাবা রোমান বেপারী বলেন, ‘মুক্তিপণের ১০ লাখ টাকা নিয়ে নেত্রকোনার সুসং দুর্গাপুর নিয়ে যেতে বলে সংযোগ কেটে মোবাইল ফোন বন্ধ করে রাখে অপহরনকারীরা। পরে ছেলেকে হত্যা করা হয়েছে বলে জানতে পারি।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো: নাসিম বলেন, ‘নিখোঁজ জিডির পর পুলিশ বিজয়কে উদ্ধারে কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকা থেকে জিহাদ এবং নেত্রকোনার নান্দাইল উপজেলার ধলিয়াপাড়া গ্রাম থেকে শামীমকে গ্রেফতার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চন্নাপাড়া থেকে বিজয়ের চাচা জুয়েল বেপারীকে গ্রেফতার করে। তাদের স্বীকারোক্তিতে বিজয়ের গলিত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’