সোমবার সকালে শ্যামপুর ইউনিয়নের ৫নং চর এলাকার নিজ বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত আঙ্গুরী ঐ এলাকার আমিজ উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, রোববার রাতে স্বামী আমিজ উদ্দিনের নাটক দেখতে যাওয়ার কথা শুনে তাকে বাধা দেন স্ত্রী আঙ্গুরী বেগম। স্ত্রীর কথা না শুনে নাটক দেখতে যান আমিজ উদ্দিন। নাটক দেখা শেষে ভোরে বাড়ি ফিরে আমিজ উদ্দিন বাড়িতে কোনো সাড়াশব্দ না পেয়ে ডাকাডাকি শুরু করেন। একপর্যায়ে মাচার উপর আঙ্গুরীর ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ সোমবার সকালে আঙ্গুরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
.png)
মেলান্দহ থানার ওসি দেলোয়ার হোসেন জানান, ঐ গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।