ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নিখোঁজের ৪০ ঘণ্টা পর শিশু বুশরার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪১, ১ অক্টোবর ২০২৩
নিখোঁজের ৪০ ঘণ্টা পর শিশু বুশরার মরদেহ উদ্ধার
হাওর থেকে বুশরার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস

কিশোরগঞ্জের মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে নিখোঁজের ৪০ ঘণ্টা পর শিশু বুশরার মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে নিকলী ফায়ার সার্ভিস স্টেশন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।

এর আগে, শুক্রবার সন্ধ্যায় মিঠামইন কামালপুর নৌকা ঘাট থেকে করিমগঞ্জ বালিখলা যাওয়ার পথে  ঘোড়াউত্রা নদীতে নৌকার সাথে স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ হন চার বছর বয়সী শিশু হুসরাতুন জান্নাতুন বুশরা।

শনিবার ও রোববার কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যদের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। রোববার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দক্ষিণে পার্শ্ববর্তী নিকলী উপজেলা ফায়ার সার্ভিসের সামনে হাওরে ভাসমান অবস্থায় বুশরার মরদেহ উদ্ধার করা হয়।

Advertisement

মৃত বুশরা ভৈরব পৌরশহরের ভৈরবপুর মহল্লার বাসিন্দা নাসির উদ্দিনের মেয়ে।

জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে মিঠামইনের কামালপুর নৌকা ঘাট থেকে ১৪ জন যাত্রী ও চালকসহ ১৫ জনকে নিয়ে একটি স্পিডবোর্ট করিমগঞ্জ উপজেলার বাঁলিখলার উদ্দেশ্যে ছেড়ে যায়। স্পিডবোটটি মিঠামইনে ঘোড়াউত্রা নদীতে একটি নৌকার সঙ্গে সংঘর্ষে ডুবে যায়। এতে চালকসহ অন্য যাত্রীরা সাঁতার কেটে তীরে উঠলেও হুসরাতুল জান্নাত বুশরা নিখোঁজ হয়।

কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী জানান, রোববার বেল ১১টার দিকে নিকলী থেকে বুশরার মরদেহ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!