ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

হাতিরঝিল ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৩, ২৪ সেপ্টেম্বর ২০২৩
হাতিরঝিল ব্রিজের নিচ থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার
ফাইল ফটো

রাজধানীর হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির(৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার দিন গতরাত দেড়টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতকে (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হাতিরঝিল থানার উপপরিদর্শক (এস আই) কারিবেল হাসান জানান, আমারা খবর পেয় ঘটনাস্থল হাতিরঝিলের মধুবাগ ব্রিজের নিচ থেকে অচেতন অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো বলেন, অজ্ঞাতনামা ব‍্যক্তির পরিচয় জানতে পারিনি। সিআইডির ক্রাইম সিমকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহের মাধ্যমে হয়তো তার পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য( ঢামেক ) হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!