রাজধানীতে সিএনজি চালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানীর খিলগাঁও থানার সিপাহীবাগ এলাকায় মো. নাসির নামে এক সিএনজি অটোরিকশাচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
খিলগাঁও থানার এসআই মো. কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠায় পুলিশ।
.png)
তিনি বলেন, দুপুর আড়াইটার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মো. নাসিরের শ্যালক সাব্বির হোসেন বলেন, আমার বোন ও বোন জামাই সিপাহীবাগ ভূতের গলি এলাকায় ভাড়া থাকতেন। এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে যান তিনি। দুপুরে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন।
পরে দরজা খোলার জন্য অনেকবার ডাকাডাকি করি আমরা। কিন্তু দরজা না খোলায় জানালা ভেঙে ভেতরে ঢুকে দেখি নাসির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলছেন। খবর দিলে পুলিশ বাসায় গিয়ে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।