ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ট্রলিব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৩:০০, ২৩ সেপ্টেম্বর ২০২৩
ট্রলিব্যাগে পাওয়া খণ্ডিত মরদেহের পরিচয় মিলেছে
নিহত মো. হাসান

চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানা এলাকায় ট্রলিব্যাগে খণ্ডিত মরদেহ পাওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ওই ভুক্তভোগীর শরীরের অন্যান্য অংশও উদ্ধার করেছে সংস্থাটির চট্টগ্রাম মেট্রো ইউনিটের কর্মকর্তারা। নিহত ৬০ বছরের মো. হাসান বাঁশখালীর উপজেলার কাথারিয়া এলাকার সাহেম মিয়ার ছেলে।

শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ইলিয়াস খান।

তিনি বলেন, গত ২১ সেপ্টেম্বর পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে পড়ে থাকা একটি ট্রলিব্যাগে থেকে উদ্ধার করা হয়েছিল মানুষের হাত-পায়ের আটটি খণ্ড। চাঞ্চল্যকর ঘটনাটি তদন্তের মাধ্যমে খুন হওয়া ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে এবং ভুক্তভোগীর শরীরের অবশিষ্ট অংশও পাওয়া গেছে। শনিবার আমরা ঘটনাটির তদন্তে নগরের ইপিজেড থানার আকমল আলী রোডের খালপাড় এলাকায় রয়েছি।

Advertisement

এর আগে, গত বৃহস্পতিবার পতেঙ্গা থানার ১২ নম্বর ঘাট এলাকায় সড়কের পাশে একটি ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ট্রলিব্যাগ থেকে মানুষের শরীরের ৮টি খণ্ড উদ্ধার করে। এর মধ্যে রয়েছে ২ হাত, ২ পা, কনুই থেকে কাঁধ এবং হাঁটু থেকে উরু পর্যন্ত অংশ। প্রত্যেকটি টেপ দিয়ে মোড়ানো ছিল। এ ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন পতেঙ্গা থানার এসআই আব্দুল কাদির।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!