[ দেশজুড়ে ]
রেললাইনের পাশে পড়েছিল মামুনের খণ্ডিত মরদেহ
নিহত মামুন
গাজীপুরের জয়দেবপুর কাজীবাড়ী এলাকায় রেললাইনের পাশ থেকে এক মামুন নামে এক পোশাকশ্রমিকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন জয়দেবপুর জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ শহিদুল ইসলাম।
নিহত মামুন শ্রীপুর থানার কাওরাইদ ইউনিয়নের হয়দেবপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে। তিনি গাজীপুরের মাওনা গরগরিয়া মাস্টারবাড়ী এলাকার প্যারামাউন্ট পোশাক কারখানার শ্রমিক ছিলেন।
.png)
ইনচার্জ শহিদুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকাগামী মহুয়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মারা যান তিনি। রেলওয়ের হিসাব অনুযায়ী জয়দেবপুর জংশন থেকে দক্ষিণে ৩০৭/৪-৫ কিলোমিটারে ধীরাশ্রম সেকশনে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!