ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

শিশু আয়াতের খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৬, ৩০ নভেম্বর ২০২২
শিশু আয়াতের খণ্ডিত মরদেহের অংশ উদ্ধার
ফাইল ছবি

চট্টগ্রামে নিহত শিশু আয়াতের মরদেহের কিছু অংশ উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

গত ১৫ নভেম্বর ইপিজেড থানার বন্দরটিলা নয়াহাট বিদ্যুৎ অফিস এলাকার বাসা থেকে পাশের মসজিদে আরবি পড়তে যাওয়ার সময় নিখোঁজ হয় আয়াত। ওইদিন খোঁজাখুঁজি করে না পেয়ে এ ঘটনায় ইপিজেড থানায় নিখোঁজ ডায়েরি করেন তার বাবা সোহেল রানা।

পিবিআই চট্টগ্রাম মেট্রোর পুলিশ সুপার নাঈমা সুলতানা বলেন, মুক্তিপণের উদ্দেশ্যে ঘটনার দিন বিকেলে আয়াতকে অপহরণের চেষ্টা করে আবির। এসময় চিৎকার করলে তাকে শ্বাসরোধে হত্যা করে আবির। পরে লাশ আকমল আলী সড়কের বাসায় নিয়ে ছয় টুকরা করে। পরে খণ্ডিত মরদেহ দুটি ব্যাগে নিয়ে বেড়িবাঁধ এলাকায় নদীতে ফেলে দেয় আবির।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!