ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মাদরাসার স্টোররুমে ঝুলছিল শেফার নিথর মরদেহ 

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২৩
মাদরাসার স্টোররুমে ঝুলছিল শেফার নিথর মরদেহ 
ফাইল ফটো

বগুড়া সদর উপজেলার গোদারপাড়া তালিমুল কুরআন মহিলা মাদরাসার স্টোররুম থেকে শেফা আক্তার নামে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত শেফা আক্তার বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

পুলিশ জানায়, প্রায় চার বছর ধরে ওই হাফেজিয়া মাদরাসাটিতে পড়াশোনা করছিল শেফা। সোমবার সকালে মাদরাসা কর্তৃপক্ষ স্টোররুমে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দীন।

তিনি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে শেফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!