ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেডিকেল কলেজের ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৪৮, ২ সেপ্টেম্বর ২০২৩
মেডিকেল কলেজের ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ছবি

নোয়াখালীর বেগমগঞ্জে আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত এক ডোমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

নিহত ডোমের নাম বেলাল হোসেন (৩৭)। তিনি নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়ির আলিম উল্যার ছেলে।  

শনিবার বেলা ১১টার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শনিবার দিবাগত রাত পৌনে ১টার দিকে নোয়াখালীর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম মাইজদী এলাকার ইসলাম হাজী বাড়িতে এ ঘটনা ঘটে।

Advertisement

নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল বারী বলেন, বেলাল মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তিনি একটি মাইকিংয়ের পিকআপ ভাঙচুর করেন। এরপর সুধারাম থানার ওসি তাকে রিহ্যাব সেন্টারে পাঠান। সেখানেও পাগলামির কারণে তারা তাকে ফেরত পাঠান। গত কয়েকদিন তিনি জননী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গত পরশুদিন তিনি বাড়িতে আসেন। একপর্যায়ে শনিবার দিবাগত রাতে পরিবারের সদস্যদের অজান্তে বসতঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, বেলাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের মর্গে কর্মরত ডোম হিসেবে ছিলেন। এটা হত্যা নাকি আত্মহত্যা এ বিষয়ে এখনো কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।  

সুধারাম থানার ওসি আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়া হবে। তবে তিনি আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেননি।  

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!