[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
মৃত নুরুল ইসলাম পুটন- ফাইল ফটো
কিশোরগঞ্জের হোসেনপুরে নুরুল ইসলাম পুটন নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পৌর শরের নতুন বাজার এলাকার বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত নুরুল ইসলাম পুটন উপজেলার জিনারী ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে।
হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে কোনো এক সময় তিনি নিজ বাসায় সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছেন৷ এ ব্যাপারে তথ্য-উপাত্ত সংগ্রহ অব্যাহত রয়েছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!