ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চলন্ত গাড়িতে গাছ পড়ে চরমোনাই মাদরাসার শিক্ষক নিহত, আহত ৪

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ১১:৪০, ৮ আগস্ট ২০২৩
চলন্ত গাড়িতে গাছ পড়ে চরমোনাই মাদরাসার শিক্ষক নিহত, আহত ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশালের চরমোনাইতে চলন্ত গাড়ির ওপর গাছ পড়ে মনির হোসেন নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন।

সোমবার (৭ আগস্ট) রাত সোয়া ১২টার দিকে বরিশাল সদর উপজেলার ৫ নম্বর চরমোনাই ইউনিয়নের পশুরীকাঠি গ্রামের খান বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

নিহত মনির হোসেন চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদরাসার শিক্ষক। আহতরা হলেন- সায়েম, তামিম ও গাড়ির ড্রাইভার মাহবুব। আরেকজনের নাম পরিচয় জানা যায়নি।

Advertisement

মঙ্গলবার সকালে চরমোনাই ইউনিয়নের ইউপি সদস্য সৈয়দ শীষ মুহাম্মদ মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালের বেলতলা খেয়াাঘাট থেকে চরমোনাই জামিয়া রশিদিয়া ইসলামিয়া মাদরাসার এক শিক্ষক ও এক ছাত্রসহ চারজন যাত্রী নিয়ে চরমোনাই গ্রামের দিকে যাচ্ছিলেন থ্রি-হুইলার (মাহেন্দ্রা) গাড়িটি। পথি মধ্যে চাঁদেরহাট সংলগ্ন খান বাড়ির সামনে গাড়িটির ওপর একটি গাছ পড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিক্ষক মনির হোসেন নিহত হন। গুরুতর আহত হন সায়েম, তামিম ও গাড়ির ড্রাইভার মাহবুবসহ চারজন।

পরে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা প্রায় তিন ঘণ্টা উদ্ধার অভিযান চালিয়ে নিহতের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। আর আহতদের হাসপাতালে পাঠানো হয়।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: বরিশাল
লিংক সফলভাবে কপি হয়েছে!