মৃতরা হলো- সাঁড়া ঘাট এলাকার হাসান আলীর ছেলে জিহাদ হোসেন (১০) ও একই এলাকার আশরাফুল ইসলামের ছেলে হিমেল। দুজনই সাঁড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র।
স্থানীয়রা জানান, জিহাদ ও হিমেল সাঁড়া ঘাটের ব্লকপাড়ার পদ্মা নদীর তীরে বালু ব্যবসায়ী মারুফ হোসেনের বালুর স্তূপের পাশে খেলছিল। বৃষ্টিতে বালুর স্তূপ ভেঙে তাদের ওপর পড়ে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।