[ রাজধানী ]
মতিঝিলে বাথরুম থেকে কেয়ারটেকারের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর মতিঝিলের গোপীবাগ ফার্স্ট লেনে একটি ভবনের বাথরুম থেকে মো. হাসান নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঐ ভবনের কেয়ারটেকার ছিলেন।
নিহত মো. হাসান ময়মনসিংহ সদরের বররচর এলাকার নূর ইসলামের ছেলে।
রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
.png)
মতিঝিল থানার এসআই মো. সুদীপ্ত শাহীন বলেন, ঐ ভবনের ছয়তলার ছাদে একটি ছোট রুম থেকে ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয় তাকে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
তিনি আরো বলেন, মো. হাসান ঐ বাসার কেয়ারটেকার ছিলেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।
ডেইলি-বাংলাদেশ/এআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!