ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

হোসেনপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 

হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৩৪, ১৪ আগস্ট ২০২৩
হোসেনপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে রাব্বি মিয়া নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৪ আগস্ট) সকালে হোসেনপুর পৌরসভার নতুন বাজার এলাকা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। সে পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের মো. আলাল মিয়ার ছেলে। 

হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তথ্য উপাত্ত সংগ্রহ অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!