[ দেশজুড়ে ]
পাহাড় ধস: চারদিন পর ইউপি সদস্যের স্ত্রীর লাশ উদ্ধার
ফাইল ফটো
বান্দরবান সদর উপজেলায় পাহাড় ধসের চারদিন পর রিয়া রাণী তঞ্চঙ্গ্যা নামে এক নারীর লাশ উদ্ধার করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার বিকেলে কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান সদর ইউনিয়নের চেয়ারম্যান অং সাহ্লা মারমা। মৃত ঐ নারী বান্দরবান সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য অজিত তঞ্চঙ্গ্যার স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, গত চারদিন আগে কাজ থেকে ফিরে বাড়ির পাশ থেকে তরকারি সংগ্রহ করছিলেন রিয়া রাণী। এসময় টানা বৃষ্টিতে পাহাড় ধসে মাটিতে চাপা পড়েন তিনি। অনেক খোঁজাখুঁজি শেষে চারদিন পর আজ তার লাশ উদ্ধার করা হয়।
.png)
বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দি জানান, বিকেল ৩টার দিকে কানাপাড়া নাঙ্গাঝিড়ি সাঙ্গু নদীর মুখ এলাকা থেকে স্থানীয়রা রিয়া রাণী তঞ্চঙ্গ্যার লাশ উদ্ধার করেন।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
বান্দরবান
লিংক সফলভাবে কপি হয়েছে!