ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বান্দরবান পাহাড় ধস, খোলা হয়েছে ১৯৩ আশ্রয় কেন্দ্র

বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২১, ৬ আগস্ট ২০২৩
বান্দরবান পাহাড় ধস, খোলা হয়েছে ১৯৩ আশ্রয় কেন্দ্র
ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবান পার্বত্য জেলায় টানা চারদিনের অবিরাম বর্ষণে বিভিন্ন স্থানে পাহাড় ধসে সড়ক, ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় জেলা শহরের বীর বাহাদুর নগর ও ইস্টেডিয়াম এলাকায় পাহাড় ধসে দুইজন আহত হয়।

আহতরা হলেন মো. রিদোয়ান, রুমি আক্তার। অন্যদিকে নাইক্ষ্যংছড়ির করিমার ঝিরি জসিম উদ্দিনের মাটির বাড়িতে দুপুর ১২ টার সময় পাহাড় ধসে পড়ে ঘরে থাকা তার স্ত্রী রোকসানা, তার মেয়ে আনিকা, জেসমিন, শাহাজালালআহত হয়েছেন। এর মধ্যে রোকসানা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানেো হয়েছে।

Advertisement

বান্দরবান সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ইফতিয়াক জানান, রোববার সকালে শহরের বীর বাহাদুর নগর ও ইস্টেডিয়াম এলাকায় পৃথক ঘটনায় বসতবাড়ির ওপর পাহাড় ধসে পড়ে, এ সময় মো. রিদোয়ান ও রুমি আক্তার আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন।

বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বাড়ার কারনে শহরের বিভিন্ন এলাকার নিন্মঞ্চল বন্যায় প্লাবিত হওয়ায় এবং পাহাড় ধসের ঝুঁকি থাকায় আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছেন দেড় শতাধিক মানুষ। প্রাণহানির আশঙ্কায় পাহাড় ধস এবং নদীর তীরবর্তী এলাকার লোকজনদের ঝুঁকিপূর্ণ বস্তিগুলো ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যেতে মাইকিং করা হচ্ছে।

রোববার সকাল ৯টা পর্যন্ত গত চব্বিশ ঘণ্টায় ১৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা এ বছরে সর্বোচ্চ বৃষ্টিপাত এ জেলায় জানিয়েছেন বান্দরবান মৃত্তিকা পানি সংরক্ষণ কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহাবুবুল ইসলাম।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!