ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সৌদি ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৭:২৯, ১৩ আগস্ট ২০২৩
সৌদি ফেরত যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

জামালপুরের মেলান্দহ উপজেলায় লিয়ন (৩২) নামে সৌদি ফেরত এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। লিয়ন উপজেলার হাজরাবাড়ি পৌরসভার দিলালেরপাড়া গ্রামের মন্টু মিয়ার পুত্র। 

জানা গেছে, নিহতের ছোট ভাই লিটন রোববার সকাল ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখেন বাড়ির পেছনে গাছের সঙ্গে লিয়ন ঝুলছে। পরে সেখান থেকে লাশ নামিয়ে বাড়িতে আনেন। খবর পেয়ে নিহতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ওয়ার্ড কাউন্সিলর মো. জাহাঙ্গীর আলম জানান, লিয়ন দীর্ঘদিন বিদেশে ছিল। বাড়িতে এসে সাত মাস আগে বিয়ে করে আবার সৌদি চলে যায়। সৌদিতে থাকা অবস্থায় মানসিক সমস্যা দেখা দিলে দেশে এনে আত্মীয়-স্বজনরা চিকিৎসা করছিলেন। সকাল ৯টার দিকে খবর পেয়েছি ছেলেটি ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করছে।

Advertisement

মেলান্দহ থানা ওসি দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!