ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টঙ্গীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ২৯ আগস্ট ২০২৩
টঙ্গীতে কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো

গাজীপুরের টঙ্গীতে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে টঙ্গীর মধ্য আরিচপুরের গাজীবাড়ী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ঐ শিক্ষার্থীর নাম রাকিবুল হাসান ইমন। তিনি গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার খারহাট গ্রামের হাসান মিয়ার ছেলে। ইমন ঢাকার একটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন। তিনি টঙ্গীর গাজীবাড়ী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

টঙ্গী পূর্ব থানার এসআই তাপস পাল উজা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

পুলিশ জানায়, ইমন লেখাপড়ার পাশাপাশি তার বাবার চায়ের দোকানে কাজ করতেন। মঙ্গলবার ভোরে দোকানে কাজ শেষে বাসায় ফিরে আসে ইমন। পরে নিজ কক্ষে চলে যান। একপর্যায়ে ইমনের কক্ষের দরজা খোলা দেখতে পেয়ে ঘরের ভেতরে যান তার মা। এ সময় ঘরের সিলিংয়ের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত দেহ দেখতে পেয়ে আশপাশের লোকদের ডাকেন। পরে খবর পাঠালে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: গাজীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!