ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাবার মরদেহ উঠোনে রেখেই পরীক্ষাকেন্দ্রে ছুটল তারিশা

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১৭, ২৯ আগস্ট ২০২৩
বাবার মরদেহ উঠোনে রেখেই পরীক্ষাকেন্দ্রে ছুটল তারিশা
ছবি: সংগৃহীত

এইচএসসি পরীক্ষায় চলছে জিনাত কামাল তারিশার। তবে পরীক্ষার মধ্যেই আরেকটি বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে এই শিক্ষার্থীর। বাবার মরদেহ বাড়িতে রেখেই তাকে ছুটে যেতে হয়েছে এইচএসসির পরীক্ষাকেন্দ্রে। 

চট্টগ্রামের মিরসরাই এলাকার ঘটনা এটি। তারিশা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম মহিলা সমিতি স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন।

জানা যায়, জিনাত মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের শেখ আবুল কাশেম চেয়ারম্যান বাড়ির বাসিন্দা ও মিঠানালা উচ্চবিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রবিউল হোসেন টুকুর মেয়ে। অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে চট্টগ্রাম পার্কভিউ হাসপাতালে মারা যান তারিশার বাবা রবিউল হোসেন টুকু। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তারিশার বাবাকে দাফন করা হয়।

Advertisement

তারিশার বড় ভাই কমল গণমাধ্যমকে বলেন, আমার বাবা দীর্ঘদিন অসুস্থ থাকার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে মারা গেছেন। আজ বেলা ১১টায় জানাজা শেষে আব্বাকে দাফন করা হয়। আমার একমাত্র ছোট বোনের এইচএসসি পরীক্ষা থাকায় সে মরদেহ রেখে পরীক্ষা দিতে যায়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: এইচএসসি
লিংক সফলভাবে কপি হয়েছে!