[ রাজধানী ]
রাজধানীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফাইল ফটো
রাজধানীর চকবাজার থানার রহমতগঞ্জ এলাকায় শারমিন আক্তার (২৪) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুর সাড়ে ৩টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর সন্ধ্যা ৭টার দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়।
চকবাজার থানার এসআই সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা সাড়ে ৩টার দিকে ঘটনাস্থলে যাই। পরে সন্ধ্যায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
.png)
প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, স্বামীর সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার জেরে আত্মহত্যা করেছেন গৃহবধূ শারমিন। তাদের একটি ছেলে রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
গৃহবধূ
লিংক সফলভাবে কপি হয়েছে!