ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

যাত্রাবাড়ীতে দেড় বছরের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫০, ২৩ আগস্ট ২০২৩
যাত্রাবাড়ীতে দেড় বছরের শিশুকে রেখে মায়ের আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানী যাত্রাবাড়ীর রায়েরবাগ এলাকার পারিবারিক কলহের জেরে নিশাদ আন্নু নামে এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তার দেড় বছরের একটি শিশু সন্তান রয়েছে।  

মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে অচেতন অবস্থায় নিশাদ আন্নুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী রানা বলেন, আমরা ২৭ নং উত্তর রায়েরবাগ ২য় তলা মসজিদ গলির তিনতলা বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকি। আমাদের ঘরে দেড় বছরের একটি ছেলে সন্তান রয়েছে। আজ রাত সাড়ে আটটার দিকে পারিবারিক কলহের জেরে অভিমান করে আমার স্ত্রী নিশাদ আন্নু ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেয়। বেশকিছু সময় পার হয়ে গেলে দরজা না খোলায় আমার সন্দেহ হয়।

Advertisement

তিনি আরো বলেন, পরে দরজা ভেঙে দেখি সে গলায় রশি পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে। দ্রুত তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক জানায় আমার স্ত্রী আর নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: আত্মহত্যা
লিংক সফলভাবে কপি হয়েছে!