শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে লালবাগের একটি বাসায় ঐ শিক্ষার্থী বিষ পান করে।
পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে পাকস্থলী পরিষ্কার করে ভর্তি করা হয়। পরে আইসিইউতে নেয়া হয়।
.png)
ঋতুর সহপাঠী উর্মি জানান, ঋতূ ঢাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী ছিল। তবে কী কারণে সে কীটনাশক পান করেছে, এ বিষয় কিছু জানাতে পারেননি উর্মি। রাজশাহী জেলার বাঘা থানা আড়ানি গ্রামে নিতেন কর্মকারের মেয়ে ঋতূ।
ঢামেক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।। বিষয়টি লালবাগ থানাকে জানানো হয়েছে।