ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে, ঢামেকে মুমূর্ষু ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫৪, ২৩ মে ২০২৩
রাজধানীর বিভিন্ন স্থানে গাছ ভেঙে পড়েছে, ঢামেকে মুমূর্ষু ১
ফাইল ফটো

রাজধানীতে ১০২ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকটি গাছ ভেঙে পড়েছে। এতে একজন গুরুতর আহত হয়েছেন। 

কালবৈশাখী ঝড়ে বাড্ডা এলাকার একটি ভবন থেকে মাথায় ইট পড়ে আশঙ্কাজনক অবস্থায় এক রিকশাচালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান গাছ ভেঙে পড়ার তথ্য নিশ্চিত করেন।

Advertisement

তিনি জানান, রাজধানীতে ঝড়ের সময় বিভিন্ন জায়গা থেকে গাছ ভেঙে পড়ার সংবাদ পাওয়া যায়। যেমন, গুলশান-১ ও গুলশান-২ এলাকার পাশাপাশি মোহাম্মদপুর পরিবেশ অধিদফতরের পেছনে ঝড়ের সময় গাছ ভেঙে পড়ার সংবাদ পাওয়া যায়। 

এসব সংবাদের প্রেক্ষিতে ঘটনাস্থলে ইউনিট পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঢাকায় কোনো বড় গাছ ভেঙে পড়ার সংবাদ পাওয়া যায়নি।

এদিকে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, রাজধানীর বাড্ডায় একটি ভবন থেকে ইট পড়ে এক রিকশাচালক আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা আশঙ্কাজনক। তার বয়স হবে আনুমানিক ২৫ বছর হবে।
 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!