[ দেশজুড়ে ]
হঠাৎ কালবৈশাখী ঝড়!
ছবি: ডেইলি বাংলাদেশ
জয়পুরহাটে শুরু হয়েছে বজ্র বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উত্তর-পশ্চিম আকাশে কালো মেঘ তারপরই শুরু হয় ঝড়। এর কিছুক্ষণ পরই পড়তে থাকে বৃষ্টি। ঝড়ে গাছপালা দুলতে থাকে। পাকা ধান ও কলাবাগানের কিছুটা ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, কালবৈশাখীতে পাকা ধানের কিছুটা ক্ষতি হয়েছে তবে যেহেতু বৃষ্টি চলমান তাই এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ অনুমান করা যাচ্ছে না। তবে বোরো ধান শতকরা নব্বই ভাগই উঠে গেছে সুতরাং ক্ষতির পরিমাণ কম হবে। কলাবাগানের কিছুটা ক্ষতি হবে বলে আশংকা করছেন তারা।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জয়পুরহাট
লিংক সফলভাবে কপি হয়েছে!