[ শিক্ষা ]
হল থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, হত্যা-আত্মহত্যা নিয়ে ধোঁয়াশা
মঞ্জুরুল ইসলাম। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল থেকে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২১ আগস্ট) বিকেল আনুমানিক সাড়ে ৫টার সময় হলের ১৬৫ নম্বর কক্ষ থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
মৃত শিক্ষার্থীর নাম মঞ্জুরুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি গোপালগঞ্জ জেলায়।
.png)
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ কক্ষ থেকে বের করার প্রচেষ্টা চলছে। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনো।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ঢাবি
লিংক সফলভাবে কপি হয়েছে!