ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

রাজধানীতে ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:০৮, ২১ আগস্ট ২০২৩
রাজধানীতে ফাঁস দিয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
ফাইল ফটো

রাজধানীর ওয়ারীর তাহেরবাগ এলাকায় ফাঁস দিয়ে ইসনেহা দীন মেঘা (১৫) নামে এক স্কুল শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। তার মানসিক সমস্যা ছিল।

সোমবার ২টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ঐ ছাত্রীর মামা আকাশ বলেন, আমার ভাগনে শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার আগের থেকেই একটু মানসিক সমস্যা ছিল। আজ দুপুরে আমার বোন তার ছোট মেয়ে জান্নাতকে নিয়ে সেলুনে চুল কাটাতে যায়। পরে বাইরে থেকে এসে দেখে মেঘা নিজের রুমে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে রয়েছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

তিনি বলেন, মেঘার বাবা মো. হানিফ সৌদি প্রবাসী। তিন বোনের মধ্যে সে ছিল সবার বড়। তাদের বাসা ওয়ারী থানার ২৩/১ তাহেরবাগ এলাকায়। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে, তা এখনো জানতে পারিনি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা ওয়ারী থানাকে জানিয়েছি।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!