[ দেশজুড়ে ]
শ্রীপুরে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ
গাজীপুরের শ্রীপুরে কাইয়ুম নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেল ৪টায় উপজেলার কেওয়া বাজার এলাকার একটি বৈদ্যুতিক খুঁটির তারের সঙ্গে রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ।
মৃত কাইয়ুম মিয়া (১৬) নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার তিল সিন্ধুর গ্রামের মো. মতিউর রহমানের ছেলে। সে শ্রীপুর পৌর এলাকার কেওয়া বাজার সংলগ্ন বিল্লালের বাড়িতে পরিবারের সঙ্গে ভাড়া থাকতো।
শ্রীপুর থানার ওসি এ এফ এম নাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাইয়ুম বিভিন্ন সময় নেশা করতো। নেশা করার কারণে তার পরিবার থেকে তাকে শাসন করা হয়। এর ফলে সে আত্মহত্যা করে থাকতে পারে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হচ্ছে।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএম
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!