ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:১৮, ১ অক্টোবর ২০২৩
খিলগাঁওয়ে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ছবি: প্রতীকী

রাজধানীর খিলগাঁওয়ের ত্রিমোহনীর নাসিরাবাদ টেকপাড়া এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আজমিন সূর্যা (২৪) বছর বয়সী এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ মর্গে পাঠানো হয়েছে।

খিলগাঁও থানার এসআই মো. সোহাগ জানান, আমরা খবর পেয়ে আজ দুপুরের দিকে খিলগাঁও নাসিরাবাদ ত্রিমোহনী টেক পাড়া এলাকার একটি বাসা থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ায় শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ জরুরি বিভাগ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, আমরা স্বজনের কাছে জানতে পেরেছি নিহত নারী একটি কোম্পানিতে চাকরি করতো। তিনি কি কারণে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এ বিষয়ে কিছু বলতে পারেননি তারা। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের নিজ বাসা খিলগাঁওয়ের নাসিরাবাদের ত্রিমোহনী টেকপাড়া এলাকার মো. আলীর মেয়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!